বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ।
রবিবার, ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। সর্বশেষ তিনি ঢাকার একটি কলেজে পদায়ন পেলেও সেখানে পদ শুন্য না থাকায় বরিশালে বিএম কলেজের উপাধক্ষের শুন্য পদে পদায়ন পেলেন।
অধ্যাপক কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক (পদার্থবিজ্ঞান) হিসেবে সরকারি ফজলুল হক কলেজ, চাখারে যোগদান করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে আটটি কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, অধ্যাপক কাজী জাবের আহমেদ বর্তমানে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অষ্টাদশ বিসিএস (অল-ক্যাডার) ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন