Advertise top
নির্বাচন

জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন; ইসি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম    

জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন; ইসি
স্থানীয় সরকার নির্বাচন। বরিশাল নিউজ

আগামী বছরের ‘জানুয়ারির দিকে’ স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এর আগে মে পর্যন্ত নির্বাচন পেছানোর পরিকল্পনায় বরিশালের ১৫০ ইউপিতে স্থবিরতার শঙ্কা ছিল।

 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ হলে জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর তিনি এ কথা জানান।

 

সরকার বলেন, “নভেম্বরে-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিবেচনায় এই পর্যায়ে আমরা এখানে কোনো সুযোগ দেখছি না। আমরা আশা রাখি এই পরীক্ষাগুলো ডিসেম্বরের ভেতরে শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা ইনশাল্লাহ করতে পারবো।”

 

এর আগে বরিশাল নিউজের এক প্রতিবেদনে নির্বাচন পেছানোয় বরিশালের ১৫০টি ইউনিয়ন পরিষদে স্থবিরতার শঙ্কার কথা তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনটি দেখুন: মে পর্যন্ত পেছাতে পারে ভোট; স্থবিরতার শঙ্কায় বরিশালের দেড়শ ইউপি


 

সরকার জানান, কমিশন আগে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। কিন্তু ১২ নভেম্বর ভোট হলে তার পরপরই সব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হতো।

 

এ বছর এসএসসি পরীক্ষার সময় বন্যায় অনেক এলাকায় পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। ওই এলাকাগুলোর পরীক্ষা পেছানো হয়েছিল। এসব দিক আরও নিবিড়ভাবে বিবেচনা করা হয়েছে বলে জানান তিনি।

 

নির্বাচন কমিশনার আরও জানান, “সরকারের চাপে নয়, বরং পরীক্ষাসহ সকল ধরনের বাস্তবতা বিবেচনায়” জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে।

 

সরকার বলেন, “প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও দেখা যাবে, একেকটা ধাপে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। সবকিছু হিসাব-কিতাব করে আমরা করবো ইনশাআল্লাহ।”

 

জানুয়ারিতে নির্বাচন হলে ভোটের অন্তত ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal