Advertise top
চিকিৎসা

মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর চরে এসেছে মোবাইল হাসপাতাল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম       

মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর চরে এসেছে মোবাইল হাসপাতাল
কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল। ছবি: অনলাইন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান চিকিৎসাকেন্দ্র ‘কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল' বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে।

 

সেখানে ভাসমান হাসপাতালটিতে আগামী শনিবার থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হবে। দুই মাস ধরে চলবে এই চিকিৎসাসেবা।

 

সৌদি আরবের প্রাক্তন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ভাসমান একই ধরনের পাঁচটি ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরি করে দিয়েছেন। বর্তমানে এটির আর্থিক সহযোগিতা দিচ্ছে সৌদি আরব।

 

বাংলাদেশে হাসপাতালের যাত্রা শুরু

কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল-এর কার্যক্রম বাংলাদেশে দুই ধাপে শুরু হয়েছে:

১.পরীক্ষামূলক বা ট্রায়াল রান

২০২৩ সালের ২৩ জুলাই বাংলাদেশে প্রথমবার ২টি ভাসমান ক্লিনিক বা মোবাইল ইউনিটের মাধ্যমে এই হাসপাতালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

 

২. আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ উদ্বোধন

২০২৫ সালের ৯ এপ্রিল চাঁদপুরের হাইমচরে ৫টি বিশেষায়িত ভাসমান মেডিকেল মোবাইল ইউনিটের মাধ্যমে এই প্রকল্পের দেশব্যাপী পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই পাঁচটি জাহাজ দিয়ে দেশের উপকূলীয় ১২ টি জেলায় বিনামূল্যে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সারাবছর দেশের উপকূলীয় এলাকায় ঘুরে ঘুরে নতুন নতুন চরে নোঙর করে স্বাস্থ্যসেবা দেয় এই হাসপাতাল।

 

এ ক্ষেত্রে নির্ধারিত করে কোনো চরের তালিকা করা হয়নি। এখানে ৩ জন মেডিকেল অফিসারসহ মোট ৩৫ জন স্টাফ কর্মরত আছেন। এখানকার কাজ শেষ করে অন্য কোনো উপকূলে স্বাস্থ্যসেবা দিতে যাবে এই হাসপাতাল।

 

এই পাঁচটি হাসপাতাল উপকূলীয় ১২ টি জেলার জন্য প্রস্তুত করা হয়েছে। জেলাগুলো হলো; হবিগঞ্জ, সুনামগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, চাঁদপুর ও লক্ষ্মীপুর। 

 

বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলোকে মনিটরিং করা হচ্ছে। বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগামী পাঁচ বছর পর ভ্রাম্যমাণ এ জাহাজগুলো পুরোপুরি সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চলে যাবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal