বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার আকাঙ্কার কারনে বৃহত্তর ইসলামি ঐক্য গড়ে উঠতে পারেনি। এজন্য তিনি বাংলাদেশ জামায়াত ইসলামকে দায়ী করেছেন।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে শনিবার, ৭ নভেম্বর ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ তোলেন।
চরমোনাই পীর আরো বলেন, ইসলামি দলগুলোর ঐক্যের মূল উদ্দেশ্য ছিল ইসলামের আদর্শ প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করা। কিন্তু দলীয় স্বার্থ ও ক্ষমতার হিসাব প্রাধান্য পাওয়ায় সেই উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইআবা আমির বলেন, ৫৫ বছর ধরে প্রচলিত নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তাই দেশের মানুষের প্রকৃত মুক্তি ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সুমহান নীতি ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন