বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম
বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি তার স্বজনের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় তিন স্বজনকে আটক করেছে পুলিশ।
নগরীর কাউনিয়া থানার পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে আজ শনিবার,৭ নভেম্বর সকালে এই খুনের ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, মামা ও মামাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে কামরুলের বিরোধ ছিল।সকালে খুনের ঘটনার পর পুলিশ সুরুজের বাবা আনোয়ার হোসেন, স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করেছে।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, জমি নিয়ে কামরুল ইসলামের সঙ্গে তার সৎ মামাতো ভাই সুরুজের বিরোধ চলছিল।আজ শনিবার সকালে কামরুল নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও ছেলে মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপ দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন