বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
সৌদি আরবে শনিবার, ৭ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, নিহত সাতজন একাধিক পরিবারের সদস্য। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে একই হাসপাতালে।
জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন