Advertise top
খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ কবে কখন শুরু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম       

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ কবে কখন শুরু
ফাইল ফটো

 

বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে প্রস্তুতি জোরদারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি।

 

দ্বিপাক্ষিক এ সিরিজে অংশ নিতে ২০১৩ সালের পর ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলে নভেম্বরে ২টি টেস্ট ম্যাচ খেলতে ফের বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। টেস্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal