বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

অভিবাসী পরিবারের প্রথম মেয়র হিসেবে বার্লিনের নেতৃত্বে আসতে যাচ্ছেন রবিবারের নির্বাচনে জয়ী বামপন্থী দল দি লিংকের এলিফ এরালপ।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তুর্কি বংশোদ্ভূত রাজনীতিক এলিফ এরালপের নেতৃত্বে দি লিংকে পার্টি বার্লিনের রাজ্য নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে। নির্বাচনী তথ্য অনুযায়ী, দলটি পেয়েছে ২৫ দশমিক সাত শতাংশ ভোট ও ৩৮টি আসন, যা আগের নির্বাচনের চেয়ে অনেক বেশি।
দ্বিতীয় স্থানে থাকা ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক দল সিডিইউ পেয়েছে ১৮ দশমিক ৮ শতাংশ ভোট, আর কট্টর ডানপন্থী দল এএফডি হয়েছে তৃতীয়, ১৬ দশমিক ৩ শতাংশ ভোট নিয়ে। একই দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেকলেনবুর্গ-ফোরপোমার্নেও জয় পেয়েছে এএফডি, যা দুই সপ্তাহে দলটির দ্বিতীয় রাজ্য নির্বাচনী জয়।
দি লিংকের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভাড়ার ঊর্ধ্বসীমা নির্ধারণ ও বড় বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাড়ি অধিগ্রহণের পরিকল্পনা। তবে সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দলটিকে জোট গঠন করতে হবে, যা নিয়ে আলোচনা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছে আলজাজিরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন