Advertise top
ক্রিকেট

বাংলাদেশের নেপাল সিরিজ চুড়ান্ত

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম    

বাংলাদেশের নেপাল সিরিজ চুড়ান্ত
নেপাল-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হবে আগামী বছর মার্চে। ছবি: বরিশাল নিউজ

নেপালের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২০২৭ সালের মার্চে কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। ম্যাচ তিনটি টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল সফরে যাওয়ার বিষয়টি বুধবার, ১৬ সেপ্টেম্বর নিশ্চিত করে বিসিবি।

 

এই সিরিজ উৎসর্গ করা হবে নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের। সিরিজ থেকে অর্জিত লভ্যাংশও তাদের জন্য ব্যয় করা হবে। 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড উল্লেখ করেছে, 'ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বিসিবি। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করার বিষয়টির গুরুত্বও স্বীকার করেছে বোর্ড। তিন ম্যাচের এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ ও নেপাল ক্রিকেটের বন্ধনে একত্র হওয়ার পাশাপাশি, গভীর শোকের এই সময়ে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার সুযোগ তৈরি হবে।' 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়মিত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে বাংলাদেশের বোর্ড। দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ থাকবে। যেসব উদ্যোগ দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেটসংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য উপকারী হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal