Advertise top
খেলা

বরিশাল রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ০৬:২৩ পিএম    

বরিশাল রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু
পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ। ছবি: বরিশাল নিউজ

বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে পটুয়াখালীতে। পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে  বৃহস্পতিবার, ২৭ আগস্ট সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ। 

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মো. সাজেদুল ইসলাম সজলসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় স্বাগতিক পটুয়াখালী জেলা পুলিশ দল ও আর আর এফ বরিশাল দল অংশগ্রহণ করে। খেলায় পটুয়াখালী জেলা পুলিশ দল আর আর এফ বরিশাল দলকে ৬-২ গোলে পরাজিত করে জয় লাভ করে। 

 

পটুয়াখালী জেলা পুলিশ দলের খেলোয়ার বিপ্লব ৩ গোল করে ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন। টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ছয়টি জেলা পুলিশ দল ও রেঞ্জ পুলিশের একটি দল সহ মোট ৭ টি দল প্রতিদ্বন্দিতা করবে।

 

৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই টুর্নামেন্টের মাধ্যমে এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal