বরিশাল নিউজ
প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ০৪:২৩ পিএম

বরিশাল প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার, ২২ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তাঁর মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্য গভীরভাবে শোকাহত।
এক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন