বরিশাল নিউজ
প্রকাশ : ০১ আগষ্ট ২০২৬, ১০:০৯ পিএম

২০২৪ গণ-অভ্যুত্থানে বরিশাল বিভাগের ১৩৭ জন জুলাই শহীদের স্মৃতি সংরক্ষণে স্থায়ী নামফলক স্থাপনের দাবি করেছেন শহিদ পরিবারগুলো। এছাড়াও তারা আহত যোদ্ধাদের পুনর্বাসনের দাবি করেন।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার, ১ আগস্ট ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বরিশাল বিভাগ’-এর উদ্যোগে এবং সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় এসব দাবি জানান তারা।
সভায় জুলাই শহীদদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের পরিবারের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম এ সভায় সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন