Advertise top
রাজনীতি

বার নির্বাচনে ঐক্যের আহ্বান পিরোজপুরে

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম    

বার নির্বাচনে ঐক্যের আহ্বান পিরোজপুরে
পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। বরিশাল নিউজ ডটকম

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আগামী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের জন্য ঐক্যের ডাক দিয়েছেন পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা হয়েছে। জেলা বার ইউনিটের উদ্যোগে শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. আবুল কালাম আকন। ফোরামের আহ্বায়ক অ্যাড. নিজামউদ্দিন সরদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব অ্যাড. আকরাম আলী মোল্লা।

 

বক্তারা ফোরামের ইতিহাস, ঐতিহ্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আগামী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফোরামের সদস্যদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় জেলা বারের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal