বরিশাল নিউজ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
‘আগস্ট’ মাসকে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পযায়ে আজ ৩১ জুলাই সকাল থেকে বাড়তি পুলিশিং তৎপড়তা শুরু হয়েছে ।
এরমধ্যে নগরীর ১৩ স্পটে পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ সদস্যরা। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপড়তা।
এ ব্যাপারে কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে পুলিশের কাছে।
চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কে কেন্দ্র করে সরকার ও রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময় বিশেষ গুরুত্বপূর্ণ।
চিঠিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন