Advertise top
বরিশাল

আগৈলঝাড়া থানায় হামলা; গ্রেপ্তার ১৮, আসামি ৩৪৩

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম    

আগৈলঝাড়া থানায় হামলা; গ্রেপ্তার ১৮, আসামি ৩৪৩
আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮। ছবি: বরিশাল নিউজ

বরিশালের আগৈলঝাড়ায় থানায় আসামির মৃত্যুর গুজব থানা ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চুরি মামলার আসামি রিয়াজ ফকিরের বাবা ও বোনসহ কয়েকজন স্বজন।

 

ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, যাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়েছিল, সেই রিয়াজ ফকির সুস্থ হয়ে শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পান। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal