Advertise top
রাজনীতি

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে: আসিফ মাহমুদ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম    

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে: আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

 

তিনি বলেন, আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। নিয়ম অনুযায়ী দুই মাসের তেল মজুত থাকার কথা। কিন্তু এক মাসের মধ্যেই এমন সংকট কীভাবে তৈরি হলো?

 

বৃহস্পতিবার, ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়ন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

 

আসিফ মাহমুদ দাবি করেন, বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে এবং এ প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট কাজ করছে, যেখানে বিএনপির বিভিন্ন অংশ জড়িত।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal