বরিশাল নিউজ
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে আজ। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালন করে থাকে মুসলমানরা। এ দিন দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সারাদেশে সব মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়।
মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন