Advertise top
ধর্ম

বরিশাল নগরীতে প্রথম ঈদ জামাত সকাল ৭টায়, প্রধান জামাত সাড়ে ৮ টায়

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম       

বরিশাল নগরীতে প্রথম ঈদ জামাত সকাল ৭টায়, প্রধান জামাত সাড়ে ৮ টায়
https://barishalnews.com/imagescopy/barishalnews_350e97b5ba.jpg

বরিশাল নগরীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। আর ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় নগরীর নুরিয়া স্কুল ঈদগাহে  এবং পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে। 

 

এছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সদর উপজেলার চরমেনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে হবে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল আটটায়।

 

নগরীর কেন্দ্রীয়  জামে কসাই মসজিদ , এবায়দুল্লাহ জামে মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, নুরিয়া স্কুল ঈদগাহ, পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে।  এরমধ্যে জামে কসাই মসজিদে  প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়। জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত ১০টায়।  বায়তুল মোকাররম মসজিদে প্রথম সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯ টায়। পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়। নুরিয়া স্কুল ঈদ গাহে প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়। পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

 

 এছাড়া মডেল মসজিদে সকাল আটটায়। আঞ্জুমান- ই- হেমায়েত -ই ইসলাম (গোরস্থান) ঈদগাহে সকাল সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal