বরিশাল নিউজ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশার নিজস্ব কাঠামো ও নীতিমালা রয়েছে। তাই যে কোন সমস্যা তাদের কাঠামোর মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন।
সেখানে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ করা হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। মন্ত্রী বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ভূমিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে ইতোমধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার, ২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। সেই পরিকল্পনা অনেক বিস্তৃত, তবে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করেছি।
অনুষ্ঠানের শেষে মন্ত্রী ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্দোলনের অগ্রপথিক নেতাদের অবদান স্মরণ করেন।
শিল্পকলা মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এবায়দুল হক চাঁন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন