বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার রাতে তারাবিহ নামাজ পড়ে ভোররাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবেন বাংলাদেশের মুসলমানরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বুধবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভা শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন