Advertise top
নির্বাচন

আজ রাত থেকে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম    

আজ রাত থেকে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

ভোটের দিন ১২ ফেব্রুয়ারি এবং তার আগে পরের আরো দুইদিন মোটরসাইকেল চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন- ইসি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। এর মধ্যে শুধু মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মঙ্গলবার মধ্যরাত অর্থাৎ বুধবার, ১১ ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে।

 

ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) গত ২৭ জানুয়ারি এই চিঠি ইস্যু করেন।

 

তবে, সাংবাদিক ও পর্যবেক্ষকরাও অনুমোদন নিয়ে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার প্রয়োজনে বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করতে পারবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal