Advertise top
নির্বাচন

সংবিধান অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে সেনা সদস্যরা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম    

সংবিধান অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে সেনা সদস্যরা
নগরীর এলজিইজি অফিসের সভা কক্ষে সাংবাদিকদের - সেনা সদস্য মতবিনিময় সভা। ছবি: বরিশাল নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে সংবিধান অনুসরণ করবে সেনা সদস্যরা বলেছেন সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত।

 

নির্বাচন উপলক্ষে রবিবার  নগরীর বান্দ রোডস্থ এলজিইজি অফিসের সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

মেজর সৈকত আরো বলেন, সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সকলে নিশ্চিন্তে, শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

 

এসময় তারা গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

 

মতবিনিময় সভায় মেজর রাকিব, ক্যাপ্টেন মেহেদী, লেফটেন্যান্ট শাফিন উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal