বরিশাল নিউজ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবেন কিভাবে। তারা ৫ আগস্টের পর নিররীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।
বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির ।
তিনি আরো বলেন, “এদেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত। বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নিপীড়ন হয়েছে। তবুও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোন নির্দোষ নিরীহ মানুষকে হয়রানি করিনি। কিন্তু একটি বড় দলের লোক মামলা বানিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জুলাই বিপ্লবের মূল চেতনা প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট বদ্ধ পরিকর। দুর্নীতির মূলোৎপাটন করবো ।“
তিনি বলেন, এতোদিন পাহাড়াদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করবো।
হিজলা মেহেন্দিগঞ্জের অবহেলিত জনপদের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টীম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল জেলা এনসিপির আহবায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, জাগপা জেলা সভাপতি মনির হোসেন ও খেলাফত মজলিশের জেলা সহ সভাপতি রুহুল আমীন কামাল।
এছাড়া মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, হিজলা মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার সহ অন্যান্য প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন