বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম
বরিশালের হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় ইঞ্জিন চালিত নৌকার পাখার আঘাতে নয়ন বেপারী (৬২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন সোমবার ভোরে উপজেলার মেঘনার শাখা নদীর বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বাউশিয়া গ্রামের বাসিন্দা।
ওসি আবুল কালাম বলেন, “ছেলে ও নাতিকে নিয়ে জাল ফেলেন নয়ন বেপারী। এ সময় একটি স্পিডবোটের শব্দ পেয়ে পালিয়ে তীরের দিকে রওনা হন। তীরের কাছকাছি পৌঁছুলে নয়ন নদীতে লাফ দেন। তখন ইঞ্জিন চালিত নৌকার পাখার আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় হিজলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত জেলের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন