Advertise top
অর্থনীতি

৯ দেশ থেকে পেঁয়াজ আমদানি, দাম আরও বাড়বে!

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৩, ০৮:০৮ পিএম       

৯ দেশ থেকে পেঁয়াজ আ�

 

ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। আড়তদাররা বলেছেন, ভারত ছাড়া অন্য সব দেশের পেঁয়াজের দাম বেশি পড়বে। তাতে দাম আরও বেড়ে যাবে।

 

কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, যে ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, এগুলো হলো-চীন,মিশর, পাকিস্তান , কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইউএই।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক বহাল রাখার ঘোষণা দেয়।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal