Advertise top
খেলা

বিশ্বকাপে  ছক্কা মেরে রেকর্ড গড়লো বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম       

বিশ্বকাপে  ছক্কা মেরে রেকর্ড গড়লো বাংলাদেশ
ছক্কা ঞাঁকাচ্ছেন সাকিব। ফাইল ফটো

 

চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ছক্কা মেরে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল টাইগাররা।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে মোট আটটি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

 

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ প্রত্যেকে দুটি করে ছক্কা মারেন।

 

এর আগে ২০১৫ সালে বাংলাদেশ, স্কটল্যান্ডের বিপক্ষে ৭টি ছক্কা হাঁকিয়েছিল। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি ছক্কা হাঁকিয়েছিল টাইগাররা। আর ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়টি ছক্কা মারে টাইগার ব্যাটাররা।

 

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal