বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

এআইয়ের খরচ নিয়ে প্রশ্নের মধ্যে বিজ্ঞাপন ব্যবসায় নামছে চ্যাটজিপিটি। বাংলাদেশসহ ৪৪ দেশে আলেফ হবে ওপেনএআইয়ের একক পরিবেশক।
ওপেনএআই এই বিজ্ঞাপন ব্যবসা চালাবে ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো সংস্থা আলেফের মাধ্যমে। দুই প্রতিষ্ঠানের মধ্যে একক পরিবেশক চুক্তি সই হয়েছে। স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় ৪৪টি দেশের স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান আলেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দিতে পারবে। প্রতিটি দেশে লেনদেন হবে স্থানীয় মুদ্রায়।
এশিয়া-প্যাসিফিকের চারটি বাজার হলো বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা। বাকি বাজারের মধ্যে লাতিন আমেরিকার ১৪টি, ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি দেশ রয়েছে।
আলেফ জানায়, এ অংশীদারির লক্ষ্য জনপ্রিয় এই পণ্যের সঙ্গে উদীয়মান বাজারগুলোর সরাসরি সংযোগ ঘটানো। এর ফলে অনলাইন বিজ্ঞাপনের আন্তর্জাতিক বাজারে গুগল এবং মেটার ফেইসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল চ্যাটজিপিটি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন