Advertise top
প্রযুক্তি

মহাকাশে নিজস্ব তৈরি স্যাটেলাইট পাঠানোর ঘোষণা প্রধামন্ত্রীর

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম    

মহাকাশে নিজস্ব তৈরি স্যাটেলাইট পাঠানোর ঘোষণা প্রধামন্ত্রীর
জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পিএমও

দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পারসোর নাম উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।”

 

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে আরও অর্থ দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায়। এ লক্ষ্যে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করবে না। তরুণদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে নতুন শিল্প গড়ে তোলা সম্ভব।

 

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুই দিনের এ প্রতিযোগিতার আয়োজক। প্রতিযোগিতায় ৭৪টি দলের ২৯৬ জন অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট, এই চার বিভাগে প্রতিযোগিতা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal