বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে গতরাতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নানক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর নানককে বরিশালে দেখা যায়নি।
বরিশাল নগরের বটতলা এলাকায় অবস্থিত তার বাসভবনে বৃহস্পতিবার ,১৯ নভেম্বর রাত ১২ টার দিকে প্রথম দফা এবং রাত ২টায় দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। ওই বাসভবনে বসবাসকারী একজন ভাড়াটে এবং দারোয়ান সাংবাদিকদের বলেন, হামলাকারীরা মুখোশধারী ছিলেন। হামলাকারীরা প্রথম দফায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙ্গে। এবং পিটিয়ে দরজা ভাঙ্গে। তারা ভাড়াটের বাড়ী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

তবে হামলা ও অগ্নিসংযোগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন