Advertise top
আদালত-অপরাধ

মেয়ের জামাইয়ের বিরুদ্ধে দোকানে আগুনের অভিযোগ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম    

মেয়ের জামাইয়ের বিরুদ্ধে দোকানে আগুনের অভিযোগ
আগুনে পুড়ে যাওয়া দোকান।  সংগৃহীত

যৌতুকের জন্য মেয়ের ওপর নির্যাতনের জের ধরে ভোলার দুলারহাটে শাশুড়ির দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

 

নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর নুরুল আমিন গ্রামে বুধবার, ২৮ অক্টোবর দিবাগত রাত আনুমানিক একটায় এ ঘটনা ঘটে। আগুনে ফ্রিজ, টিভি ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে অভিযোগ। দোকানের মালিক বিবি কহিনুর (৫০) দুলারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়, প্রায় ১১ বছর আগে মনিরের (৩৫) সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান আছে। যৌতুকের দাবিতে মনির স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ। এতে মনিরের বাবা গাজি মাঝি (৬০) ও ভাই বেল্লাল (৪০) ইন্ধন দিতেন বলেও বলা হয়েছে।

 

প্রায় দুই বছর আগে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন কহিনুর। স্থানীয় ব্যক্তিরা সমঝোতার চেষ্টা করলেও বিবাদী পক্ষ তা মানেনি বলে অভিযোগ। এর জের ধরে মনিরের নেতৃত্বে তিনজন দোকানে আগুন দেন বলে কহিনুরের দাবি।

 

কহিনুর বলেন, “এখন আমার উপার্জনের একমাত্র মাধ্যম দোকানটি পুড়িয়ে আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে।” দুলারহাট থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal