বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

এভারেস্ট বেস ক্যাম্পের কাছে একই স্থানে নামার চেষ্টায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বিবিসিকে ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সকাল প্রায় আটটা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লুকলা থেকে আসা একটি এবং গোরখপুর থেকে ফেরা আরেকটি হেলিকপ্টার একই জায়গায় নামার চেষ্টা করছিল। তুষারের আচ্ছাদনের কারণে হেলিকপ্টার দুটি হয়তো অন্য একটি হেলিপ্যাডে নামতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপা একজন বিদেশি পর্যটকের মৃত্যু নিশ্চিত করেছেন। নিহতের জাতীয়তা জানা যায়নি। আহত অপর ব্যক্তিকে হেলিকপ্টারে লুকলায় নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির মালিকানাধীন ছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন