বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে পাঁচ কোটি ৪৫ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। এদের বেশির ভাগেরই বয়স ৪১ বছরের বেশি।
মধ্যবর্তী নির্বাচন হয় প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব এই নির্বাচনের আগাম ভোটের তথ্য পর্যবেক্ষণ করছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ল্যাবটির মঙ্গলবার, ৩ নভেম্বর প্রকাশিত হিসাবে এ পর্যন্ত পাঁচ কোটি ৪৫ লাখ মানুষ ভোট দিয়েছেন।
এর মধ্যে তিন কোটি মানুষ সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বাকি দুই কোটি ৪০ লাখ মানুষ ডাকযোগে পাঠানো ব্যালট ফেরত দিয়েছেন।
বয়সভিত্তিক হিসাবে ৬৫ বছরের বেশি বয়সীরা আগাম ভোটের ৪৩.১ শতাংশ। আর ৪১ থেকে ৬৫ বছর বয়সীদের অংশ ৩৭.৬ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন