Advertise top
ভোলা

টাকার বিনিময়ে নিষেধাজ্ঞায় মাছ শিকার; মনপুরায় তদন্ত কমিটি

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম    

টাকার বিনিময়ে নিষেধাজ্ঞায় মাছ শিকার; মনপুরায় তদন্ত কমিটি
মাছ ধরার ট্রলার। ফাইল ছবি

নিষেধাজ্ঞার মধ্যে টাকার বিনিময়ে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগে ভোলায় মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে।

 

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলার সময় মেঘনায় মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে। তার সঙ্গে মৎস্য ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ওই অডিওতে কাজল রেখাকে বাকি টাকা চাইতে এবং না দিলে ট্রলারে আগুন দেওয়ার হুমকি দিতে শোনা যায় বলে জানা গেছে। জবাবে রহিমকে ৪৫ হাজার টাকার কথা বলে পরিস্থিতি সামলাতে অনুরোধ করতে শোনা যায়।

 

জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বৃহস্পতিবার, ২৯ অক্টোবর দুপুরে কমিটি গঠনের কথা নিশ্চিত করেন। তদন্ত কমিটির প্রধান বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। সদস্য ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া এবং তজুমদ্দিনের মৎস্য কর্মকর্তা আমির হোসেন।

 

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দেলোয়ার হোসেন জানান, অভিযোগের সত্যতা মিললে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal