Advertise top
আদালত-অপরাধ

বাউফলে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম    

বাউফলে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড
কারাদন্ড। রূপক ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় বাউফলে ছয় জেলের চার দিনের কারাদণ্ড হয়েছে। তেঁতুলিয়া নদীর অভিযানে তারা ধরা পড়েন।

 

বাউফল উপজেলা প্রশাসন সোমবার, ২৬ অক্টোবর সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল। তিনি প্রত্যেক জেলেকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিতরা কেশবপুর ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন বেল্লাল আকন (৪২), পারভেজ (২৮), শাকিল (২০), ইমরান (২৮), কালাম (৪৫) ও রিপন মৃধা (৩৬)। জব্দ ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। তিনি জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

 

সহকারী কমিশনার (ভূমি) বলেন, প্রজননের মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকরে কাউকে ছাড় দেওয়া হবে না। জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal