Advertise top
আদালত-অপরাধ

উজিরপুরে ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম    

উজিরপুরে ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার
উজিরপুর উপজেলা ভূমি অফিস। ফাইল ছবি

বরিশালের উজিরপুরে ঘুষ ও অনিয়মের অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। এক চুক্তিভিত্তিক চালককে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয় থেকে রবিবার, ২৫ অক্টোবর এ-সংক্রান্ত আদেশ জারি হয়। প্রত্যাহার হওয়া একজন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার। অন্যজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।

 

একই আদেশে ওই কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

ঘুষ লেনদেনের অভিযোগে সানজিদা ও সুরাইয়াকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ঘুষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।

 

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর রবিবার, ২৫ অক্টোবর সানজিদা ও সুরাইয়াকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন বিষয়টি নিশ্চিত করেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal