Advertise top
বরিশাল

দুঃস্থদের উপহার দিয়ে উৎসব ছড়িয়ে দেওয়ার উদ্যোগ বাসদের

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম    

দুঃস্থদের উপহার দিয়ে উৎসব ছড়িয়ে দেওয়ার উদ্যোগ বাসদের
বাসদের শাড়ী ও খাবার বিতরণ। ছবি- বরিশালনিউজ ডটকম

শারদীয় উৎসব উপলক্ষে নগরীর  দুঃস্থ নারীদের শাড়ি ও খাবার বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা।

 

“উৎসবের আনন্দ পৌঁছে যাক সকল দুয়ারে’ স্লোগানকে সামনে রেখে আজ ১৭ অক্টোবর বিকাল ৪ টায় দলীয় অফিসে এই কর্মসূচি পালন করেন তারা।

 

এসময় আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী। সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সুজন আহমেদ। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহসভাপতি রিতা বেপারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ।

 

তারা বলেন, উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে দৃঢ় করে। কিন্তু সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণিবিভক্তির কারণে বহু মানুষ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হন।

 

বক্তরা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সংহতি প্রকাশেরও উপলক্ষ।

আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক দুঃস্থ নারীদের মধ্যে উৎসবের বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal