বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের বিকাশ ও সংরক্ষণের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন। এই অনুষ্ঠানে দেশের সাত জেলার ১৭ মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার, ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছেলে শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদীন। প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নওগাঁ এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৃৎশিল্পীরা অংশগ্রহন করেন। তারা তাদের হাতের তৈরী বিভিন্ন উপকরণ প্রদর্শনের পাশাপাশি বিক্রি করেন। এ সময় মৃৎশিল্পীরা তাদের অঞ্চলের এক সময়ের প্রসিদ্ধ মৃৎ উপকরণের সাথে পরিচয় করান। ওই সকল মাটির উপকরন আজ প্রায় বিলুপ্তির পথে। মাটির উপকরণের সাথে মৃৎশিল্পীদের বাচিয়ে রাখতে মৃৎশিল্প ব্যবহার করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা মৃৎশিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন