Advertise top
রাজনীতি

বরিশালে জাতীয় পার্টিকে মিছিল করতে দেয়নি পুলিশ, হাবুল হেফাজতে

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম    

বরিশালে জাতীয় পার্টিকে মিছিল করতে দেয়নি পুলিশ, হাবুল হেফাজতে
জাপা নেতা মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নিয়ে যাচ্ছেন পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টিকে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে তারা ওই মিছিল করার উদ্যোগ নিয়েছিলেন।

 

ঘটনার সময় পুলিশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে তাদের হেফাজতে নিয়েছে। এ সময় হাবুল বলেন, “জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেওয়া হলো না।”

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, বুধবার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করলে সেখান থেকে মহসিন উল ইসলাম হাবুলকে আটক করা হয়।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal