Advertise top
অর্থনীতি

ঋণ নয়, বিনিয়োগেই জোর সরকারের

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম    

ঋণ নয়, বিনিয়োগেই জোর সরকারের
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঋণনির্ভরতা কমিয়ে সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে ব্যাংককে মার্কিন এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

অর্থমন্ত্রী বুধবার, ১৪ অক্টোবর ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা ও দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তাসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তিনি কথা বলেন।

 

অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থনৈতিক নীতির মূল জোর বিনিয়োগে। তার ভাষায়, ‘আমরা ঋণ থেকে সরে এসে সরাসরি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের দিকে বেশি যেতে চাই।’ এক্সিম ব্যাংকের সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ এ পথে এগোতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রসঙ্গও তোলেন আমির খসরু। বাংলাদেশ এখন অনেকগুলো বিমান, তেল ও সয়াবিনের মতো পণ্য কিনছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

 

অর্থমন্ত্রী বলেন, ‘বিগত দিনে আমরা যুক্তরাষ্ট্র থেকে তেমন কিছু পাইনি।’ তার মতে, বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে এখন বাড়তি সহায়তা আসা উচিত। এ কথা মার্কিন পক্ষকে জোর দিয়ে জানানো হয়েছে।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষগুলো এ অবস্থানের সঙ্গে একমত হয়েছে। তবে প্রত্যাশিত সহায়তা বাস্তবে কতটা ও কীভাবে মিলবে, তা এখনো দেখার বিষয়।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal