বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

মধ্যাহ্নবিরতির পর ধস নামায় জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের কাছে ইনিংস ও এক রানের ব্যবধানে হেরেছে বরিশাল বিভাগ।
কক্সবাজারে মঙ্গলবার, ১৩ অক্টোবর শেষ দিনের খেলা শুরু করে বরিশাল চার উইকেটে ১৪৯ রানে। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে দলটি মধ্যাহ্নবিরতিতে যায় চার উইকেটে ২২৬ রানে। রাফসান আল মাহমুদ ও মঈনুল ইসলামের জুটির ব্যাটিংয়ে মনে হচ্ছিল, চট্টগ্রামকে আবার ব্যাট করতে হতে পারে।
বিরতির পর চতুর্থ ওভারেই ৭২ রান করা রাফসান আউট হন। কিছুক্ষণ পর ৪১ রানে ফেরেন মঈনুলও। এরপর আরও ১৬ ওভার টিকে বরিশাল অলআউট হয় ২৯৩ রানে। আর একটি রান করলেই চট্টগ্রামকে আবার ব্যাটিংয়ে নামতে হতো।
চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান রোহান ৭৭ রানে পাঁচ উইকেট নেন। দুই উইকেট নেওয়া আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছোঁন।
মৌসুমের প্রথম দুই ম্যাচেই হারল বরিশাল। ইনিংস ব্যবধানে জয়ে চট্টগ্রাম একটি বোনাস পয়েন্টও পেয়েছে। দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পাওয়া দলটির পয়েন্ট এখন ১১।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন