Advertise top
রাজনীতি

মঈন আব্দুল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম       

মঈন আব্দুল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ
ঢাকার আদালত প্রাঙ্গণে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুরে শামীম ফিরোজ তালুকদার (৪০) নিহতের মামলায় সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ ওরফে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বরিশালের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে।

 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১-এর বিচারক আরিফুল ইসলাম গতকাল সোমবার, ১২ অক্টোবর এ আদেশ দেন।

 

কারাগার থেকে মঈনউদ্দীনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিম আহমেদ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

 

 

মামলার বিবরণের বরাত দিয়ে বিডিনিউজ২৪ জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে তাকে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওই ঘটনায় পলাশের স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

 

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, পুলিশ কর্মকর্তা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

 

২০২৪ সালের ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal