বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আসরে অপর দল আফগানিস্তান।
সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার, ১৭ অক্টোবর প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
একই মাঠে সোমবার, ১৯ অক্টোবর আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ম্যাচগুলো সরে যাবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বুধবার, ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজাহতেই শুক্রবার, ২৩ অক্টোবর হবে ফাইনাল।
প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে।
আবুধাবি টেস্ট শেষে এই সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন