Advertise top
মুক্তিযুদ্ধ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতা, আটক যুবক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম    

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতা, আটক যুবক
ঝিনাইদহ শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। সংগৃহীত

ঝিনাইদহ শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বয়স ৩০ বছর।

 

শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ভাস্কর্যে এ ঘটনা ঘটে। আটক আবদুর রহমান ওরফে সম্রাট সদর পৌর এলাকার কাঞ্চননগরপাড়ার বাসিন্দা। মঙ্গলবার, ৬ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়। সিসিটিভি ফুটেজ দেখে আবদুর রহমানকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। তাকে আদালতে পাঠানো হবে।

 

বুধবার, ৭ অক্টোবর দুপুর ১২টার দিকে তার বাড়িতে গিয়ে গেটে তালা দেখা যায়। আবদুর রহমানের স্ত্রী আসমা খাতুন মুঠোফোনে বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। তার ভাষ্য, সন্ধ্যার দিকে পুলিশ এসে স্বামীকে নিয়ে যায়।

 

আটক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal