Advertise top
মুক্তিযুদ্ধ

আজ স্বাধীনতা দিবস, ওয়্যারলেসে এসেছিল সেই ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম       

আজ স্বাধীনতা দিবস, ওয়ারলেসে এসেছিল সেই ঘোষণা
৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা দেন। ছবি: অনলাইন

আজ ২৬ মার্চ। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতি প্রতিবারের মতো আজ বীর শহিদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে। 

 

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াইটা শুরু হয়েছিল এই দিনে, ২৬ মার্চ ১৯৭১ সালে। যুদ্ধের সেই নির্দেশনা প্রকাশ্যে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে।

 

তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, “এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।” তিনি আরো সুনির্দিষ্টি করে বলেন, “আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা যার যা আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবে। মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইংশাল্লাহ।”

 

কিন্তু ২৫ মার্চ রাতে ঢাকায় পাক আর্মির ক্রাকডাউনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। যা  ওয়্যারলেসের মাধ্যমে দেশে আওয়ামী লীগ নেতাদের হাতে ২৬ মার্চ রাতেই পৌঁছে  যায়। 

 

১৯৬৯-৭০ সালে জেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান মোস্তাফাকে ওয়ারলেসে পাওয়া বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সেই বার্তা ২৬ মার্চ সকালে প্রচারের দায়িত্ব দেয় বরিশাল জেলা সংগ্রাম পরিষদ। তিনি মাইকযোগে বরিশালে শহরে সেই বার্তা প্রচার করেন।

সূত্র: মুক্তিযুদ্ধে নবম সেক্টর ও আমার যুদ্ধ কথা। লেখক ওবায়দুর রহমান মোস্তফা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal