Advertise top
চিকিৎসা

রাহাত আনোয়ার হাসপাতাল বসেই এভার কেয়ার হাসপাতালের চিকিৎসা সুবিধা, চুক্তি স্বাক্ষর

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম    

 রাহাত আনোয়ার হাসপাতাল বসেই এভার কেয়ার হাসপাতালের চিকিৎসা সুবিধা,  চুক্তি স্বাক্ষর
চুক্তি শেষে রাহাত আনোয়ার হাসপাতাল ও এভার কেয়ার হাসপাতালের কর্মকর্তাগন। ।

ঢাকার এভারকেয়ার হাসপাতাল এবং বরিশালের রাহাত আনোয়ার হাসপাতাল-এর মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে বরিশালে থেকেই রোগীরা এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা নিতে পারবেন।

 

বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের কনফারেন্স রুমে  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, এ চুক্তি স্বাক্ষরিত হয়।

 

এভারকেয়ার হাসপাতাল ঢাকার পক্ষে সরকার মনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপক, সেলস এবং রাহাত আনোয়ার হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান,  উপ-ব্যবস্থাপক, সেলস  ও আতিকুল্লাহ খন্দকারসহ উভয় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

 

এই চুক্তির মাধ্যমে বরিশাল ও দক্ষিণাঞ্চলের রোগীরা রাহাত আনোয়ার হাসপাতালের মাধ্যমে বরিশালে বসেই এভারকেয়ার হাসপাতালের ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি রাহাত আনোয়ার হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা রোগীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal