Advertise top
সুস্থতা

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বরিশালে ছাত্রীদের টিকা প্রদান

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম       

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বরিশালে ছাত্রীদের টিকা প্রদান
জরায়ু ক্যানসার প্রতিরোধে টিকা প্রদান। ছবি- বরিশাল নিউজ

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রুটিন ইপিআই (EPI) সেশনের আওতায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।  

 

বিদ্যালয় প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

টিকাদান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এবং ইউনিসেফ (UNICEF) প্রতিনিধি ড. আশরাফ।

 

প্রধান অতিথি এ সময় বলেন, "কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকাদান একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি যথাসময়ে এ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।"

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা টিকাদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের টিকা প্রদান সম্পন্ন করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal