বরিশাল নিউজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

বরিশালে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বরিশাল অঞ্চল’-এর গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে আজ ১ অক্টোবর , বৃহস্পতিবার সকাল ৯টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ জাকির হোসেন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে প্রতিযোগিদের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন