বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে ব্রিসবেনে। সিরিজের প্রথম ওয়ানডে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে একই ভেন্যুতে ১১ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে।
স্বাগতিক অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সিরিজ দিয়েই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। বাংলাদেশের জন্য সিরিজটি তাই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে অভিষেকের সিরিজ।
সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলের তুলনায় এবার স্কোয়াডে একাধিক পরিবর্তন এসেছে। সেই দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
তাঁদের জায়গায় দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস। ফিরেছেন মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকিও।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে হওয়া ওই সিরিজে দল ২-১ ব্যবধানে হেরেছিল। অস্ট্রেলিয়া সফরেও দলের অধিনায়ক থাকছেন জ্যোতি।
অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক)
নাহিদা আক্তার (সহ-অধিনায়ক)
স্বর্ণা আক্তার
মারুফা আক্তার
রাবেয়া খান
ঋতু মনি
সোবহানা মোস্তারি
শারমিন সুলতানা
শারমিন আক্তার সুপ্তা
সানজিদা আক্তার মেঘলা
সুলতানা খাতুন
দিলারা আক্তার
ফারজানা হক
দিশা বিশ্বাস
মুর্শিদা খাতুন
হাবিবা ইসলাম পিংকি
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন