Advertise top
চিকিৎসা

ডেঙ্গু; ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২০৩৬, মৃত্যু ৮

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম    

ডেঙ্গু; ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২০৩৬, মৃত্যু ৮
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৮-২৯ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু হয়েছে আট জনের।

 

ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে বিভাগে ১১ জন রয়েছেন।

 

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। আর ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বরিশাল বিভাগে ডেঙ্গু চিত্র:

বরিশাল মের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটির সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি:

• মোট ভর্তি রোগী: ১,১৯২ জন (২৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত)।

• মোট মৃত্যু: এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪ জন।

• বর্তমানে চিকিৎসাধীন: হাসপাতালটিতে বর্তমানে ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা (সেপ্টেম্বরের আপডেট)

পিরোজপুর জেলা: বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে পিরোজপুর। এ পর্যন্ত জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২,১০০ জনের বেশি।

 

ঝালকাঠি জেলা: আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১,৬০০ জনের কাছাকাছি।

 

পটুয়াখালী জেলা (মেডিকেল কলেজ হাসপাতালসহ): পটুয়াখালী জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে এ পর্যন্ত ১,২০০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন।

 

বরগুনা জেলা: বরগুনার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে এ পর্যন্ত ১,০০০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।

 

ভোলা জেলা: বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে দ্বীপজেলা ভোলায়। এখানে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সাম্প্রতিক দিনগুলোতে নতুন রোগী ভর্তির হার বাড়ছে।

 

বরিশাল সদর ও উপজেলা হাসপাতালসহ বরিশাল জেলার বাকি সাধারণ হাসপাতালগুলোতে প্রায় ৯০০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal