Advertise top
অর্থনীতি

কারখানা বন্ধের প্রতিবাদ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে শ্রমিকদের ভুখা মিছিল ও সমাবেশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম       

কারখানা বন্ধের প্রতিবাদ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে শ্রমিকদের ভুখা মিছিল
ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যাল লিমিটেডের শ্রমিকদের ভুখা মিছিল ও সমাবেশ। ছবি: বরিশাল নিউজ

অবৈধ নোটিশ প্রত্যাহার করে কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে ভুখা মিছিল ও সমাবেশ করেছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যাল শ্রমিক সংগ্রাম পরিষদ।

 

থালা বাসন হাতে ভুখা মিছিলটি আজ  শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের গেট থেকে শুরু হয়ে নথুল্লাবাদ সড়ক প্রদক্ষিণ করে।

 


    ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের শ্রমিকদের ভুখা মিছিল। ছবি: বরিশাল নিউজ


শ্রমিক সংগঠনের সংহতি

ভুখা মিছিল শেষে ‎নথুল্লাবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও ইন্দো- বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক,ক্রীড়া সম্পাদক গাজী মোঃ বেল্লাল হোসেন,দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার,বরিশাল রিকশা-ভ্যান চালক- শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, রিকশা,ব্যাটারিচলিত রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আইয়ুব আলি তালুকদার, রেফকো  ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসা.সোনিয়া আক্তার,গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,মোঃজাহিদুল ইসলাম শাহাদাত,পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজি সহ অন্যরা

 

বক্তারা জানান, শ্রম আইন অনুযায়ী দাবি দাওয়া পেশ করার পরেও মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই করার ভয় দেখাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর কারখানা বন্ধ ঘোষণা করেছে। আবার ২৩ ধারায় সকল শ্রমিকদের একত্রে ও ৭ জনকে আলাদাভাবে স্থায়ী বহিষ্কারের কথা উল্লেখ করে নোটিশ দিয়েছে। সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ চলছে অথচ শ্রমিকেরা এখনো আগস্ট মাসের বেতন পাননি। শ্রমিকরা একতাবদ্ধভাবে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাওয়া পেশ করেছেন। কিন্তু মালিক বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ রেখে একের পর এক শ্রমিকদের ছাঁটাই করে ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন যা নিন্দনীয়। বক্তারা অবিলম্বে অবৈধ নোটিশ প্রত্যাহার করে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal